স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে চারটি সংশ্লিষ্ট আইনের সংশোধনী বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের শুরুতে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, এক মিনিট নীরবতা পালন এবং মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

এছাড়া দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামীকাল শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box