ঢাকার নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনী পরিচালিত অভিযানে সামুরাই ছুরি ও চাপাতিসহ প্রায় ১,১০০ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বেশ কয়েকটি দোকান ও গুদামে শুধুমাত্র অপরাধে ব্যবহারের উপযোগী অস্ত্র পাওয়া যায়। সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ আছে কিনা তা তদন্ত করা হবে। জনসাধারণকে কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্র ব্যবসা রোধে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন