গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলা ও গুরুতর আঘাতের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ অনুযায়ী গঠিত এই কমিশনের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে— ২৯ আগস্টের ওই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় প্রস্তাব করা। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

Facebook Comments Box