ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত জিএস গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, গোলাম রাব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সিন্ডিকেটে বিষয়টি গেলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিল করে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর জালিয়াতির মাধ্যমে এম.ফিল ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট তার ভর্তি সাময়িকভাবে বাতিল করে এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করে।
এছাড়া গত ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত হামলার ঘটনায় ভুক্তভোগী প্রার্থীদের আবেদনের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্তব্য করুন