বেগম খালেদা জিয়া আর ক্ষমতায় আসার কোন সম্ভবনা নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম। শনিবার দুপুরে নড়িয়া উপজেলার “উন্নয়ন ভাবনা” নিয়ে জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করতে কাজ শুরু করেছে। গ্রামের মানুষ এখন শহরের সুযোগ সুবিধা ভোগ করছে। তাই খালেদা জিয়ার ক্ষমতায় আসার কোন সম্ভবনা নেই।
এসময় নড়িয়া উপজেলার স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তা-ঘাটের অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন তালিকা প্রস্তুত করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাঢ়ি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওময়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা ও সাধারণ সম্পাদক মানিক সরকার উপস্থিত ছিলেন। এরপর বিকেলে তিনি ভোজেশ^র বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন