শরীয়তপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ভেদরগঞ্জে পৌরসভার ০১ জন ও চরভাগা ইউনিয়নে ০১ জন, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে একজন ও জাজিরা পৌরসভায় একজনসহ মোট ০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৭৬ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৬৪ জনে।

শনিবার ০৬ জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ১৮২ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানিক আইসোলেশনে ০২ জন (সদর হাসপাতাল)।

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় আক্রান্ত ৪৫ জন ও সুস্থ ১২ জন। জাজিরা উপজেলায় নতুন একজনসহ মোট আক্রান্ত ৩৩ জন, সুস্থ ১৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় আক্রান্ত ২১ জন, সুস্থ ১৫ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় নতুন ০২ জনসহ মোট আক্রান্ত ২৩ জন ও সুস্থ ৭ জন। গোসাইরহাট উপজেলায় আক্রান্ত ১৪ জন, সুস্থ ২ জন। ডামুড্যা উপজেলায় নতুন একজনসহ মোট আক্রান্ত ২৮ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন।

Facebook Comments Box