শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বসবাসরত হিজড়া জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত হিজড়াদের তার কার্যালয়ে এনে তাদের হাতে কম্বল তুলে দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নাজির সেলিম আহমেদ, জেলা ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের প্রধান সহকারী রকিব উদ্দিন।
হিজরাদের দলনেতা মিলন বলেন, এবার শীতের তীব্রতা এতটা প্রকট আকার ধারণ করেছে তাতে আমাদের জীবন উষ্ঠাগত হয়ে পরেছে। এমতাবস্থায় স্যারের দেয়া কম্বল আমাদের বিশেষ উপকার হবে। সেই সাথে শীত কষ্ট লাঘব হবে।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, এবার দেশে তীব্র শীত প্রবাহিত হচ্ছে। এই শীতে কোনো দুস্থ মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত কম্বল বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে যেন কেউ বাদ না যায় এজন্য সঠিক শীতার্তদের খুঁজে খুঁজে কম্বল তুলে দিচ্ছি। এমনিভাবে আমাদের সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কম্বল বিতরণ অব্যাহত আছে।

Facebook Comments Box