শরীয়তপুর সদর রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারে ৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধা ৬ টায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শণ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শণ করা হয়।
চলচ্চিত্র প্রদর্শণীতে শরীয়তপুর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ সোহেল পারভেজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আই.ই.এম. ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা ড. আশরাফুন নেছা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক ড. হোসনে আরা বেগম, শরীয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আই.ই.এম ইউনিটের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদারীপুর পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক সরোয়ার হোসেন, সহকারী পরিচালক সিসি লিয়াকত হোসেন, শরীয়তপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মুজাম্মেল হক, বরিশাল জোন সরবরাহ কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, রুদ্রকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন তালুকদার এবং শরীয়তপুর সদর উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ।
এ সময় প্রধান অতিথি ড. আশরাফুনেছা বলেন, আমাদের সকলের পরিবার পরিকল্পনা মেনে চলা দরকার। যে কোন পরিবারের সুখ-শান্তি নির্ভর করে ছোট পরিবার গড়ার মধ্য দিয়ে। ছোট পরিবার, সুখী পরিবার। দুটি সন্তানের বেশী নয়, একটি হলে ভালো হয়। পরিবার পরিকল্পনার এ শ্লোগানগুলো মেনে চলতে হবে।

Facebook Comments Box