বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শরীয়তপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর জেলার নবাগত পুলিশ সুপার এস. এস. আশরাফুজ্জামান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, এনএসআই কর্মকর্তা, ডিজিএফআই কর্মকর্তা।
এ সময় আরো উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক শংকর প্রসাদ চৌধুরী, সদর উপজেলা শাখার সভাপতি রঘুনাথ পোদ্দার, সাধারন সম্পাদক কমল চন্দ্র শীল, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, যুগ্ম আহবায়ক রূপক চক্রবর্তী, যুগ্ম আহবায়ক সুপ্তা চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শরীয়তপুর সদর উপজেলা শাখার সহ সভাপতি মহাদেব দেবনাথ, দীপক চন্দ্র দাড়িয়া, প্রচার সম্পাদক সুমন দাস, যুব বিষয়ক সম্পাদক সঞ্জীব দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক শর্মিলা বর্মন সহ প্রমুখ।
জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, এ বাংলাদেশ সকলের। প্রতিটি নাগরিকের দেশে সমান অধিকার। শরীয়তপুর জেলাকে আমি অপরাধ মুক্ত একটি জেলা হিসেবে রূপান্তরিত করতে চাই। আপরাধ মুক্ত একটি জেলা হিসেবে রূপান্তরিত করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। হিন্দু সম্প্রদায়ের কারো কোন সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন। শরীয়তপুরের পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে।

Facebook Comments Box