বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভেদরগঞ্জ সার্কেলাধীন ভেদরগঞ্জ এবং সখিপুর থানার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এম এফ এস) প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষনা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাংলাদেশ এখন অর্থনীতিক কার্যক্রম, ব্যবসা-বানিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ক্ষেত্রে ডিজিটালাইজেশন সুবিধা ভোগ করছে। এক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এশিয়ার মধ্যে শীর্ষে। তবে সকল ভালো কাজের পিছনে যেমন আবার দুষ্টদের কুদৃষ্টি থাকে। তেমনি ডিজিটাল উন্ননের ক্ষেত্রে বড় হুমকি হচ্ছে হ্যাকার ও জঙ্গিবাদ। আর দেশে বিদেশে জঙ্গি অর্থয়নের জন্য মোবাইল ব্যাংকিংকে তারা ব্যবহার করতে চায়। ফলে আমাদের নিরাপত্তা ও দেশে স্থতিশীলতা বিঘ্নিত হওয়ার আশংকা থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এ হুমকি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আপনাদের পাশে আছে। তাই পুলিশের সাথে মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও কর্মীদের মাঝে সেতুবন্ধন রচনার জন্য আজকের এ মতবিনিময় সভা।
তিনি বলেন, বিকাশে, রকেট ও নগদ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে প্রায়ই দেখা যায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মাদক ও জঙ্গিদের অর্থায়ন করে থাকে, আপনারা যারা এ ব্যবসার সাথে জরিত আছেন সতর্কতার সাথে লেনদেন করবেন, এবং সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করবেন। এছাড়া তিনি ৫ হাজার টাকা থেকে তদুর্ধ্ব লেনদেনে আইডি কার্ড অবশ্যই প্রয়োজনীয় বলে তুলে ধরেন।
তিনি আরও বলেন, আপনাদের মধ্যে যাদের সম্ভব নিজ নিজ প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন। শুধু আপনাদের প্রতিষ্ঠানই না যতটুকু পারা যায় প্রতিষ্ঠানের আশপাশ এলাকায়ও সিসি ক্যামেরা ও নিরাপত্তা জোরদার করবেন। আর যদি কোন অপরিচিত লোকজন বা সন্দেহজনক মনে হলে সাথে সাথে সংশ্লিষ্ট থানায় খবর দিবেন। আমরা যার যার জায়গা থেকে সচেতন হলে সকল প্রকার দুর্ঘটনা থেকে রেহাই পাবো। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের পাশে পুলিশ সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত রয়েছে। আপনারা সাহায্য চাইলে পুলিশ সহায়তার জন্য এগিয়ে যাবে।
ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট ও ভেদরগঞ্জ সার্কেল) মোহাইমিনুল ইসলাম, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, সখিপুর থানা অফিসার ইনচার্জ এনামুল হক, শরীয়তপুর বিকাশ ডিস্ট্রিবিউটর বিবি ফাইন্যান্স ও জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন সুমন, নগদ ডিস্ট্রিবিউটর মোঃ কামরুজ্জামান লিটনসহ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এস এফ এস) এর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box