শরীয়তপুরে “মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। সোমবার (১ লা মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো: শামীম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডাঃ এস. এম আব্দুল্লাহ-আল-মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাড. মো: পারভেজ রহমান।

এছাড়াও আলোচনা সভায় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box