“ঐতিহাসিক ০৭ মার্চ” দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা পরিষদ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ ০৭ মার্চ ২০২১ খ্রিঃ রবিবার সকাল ০৭:০০ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামাান, জেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা সকদারর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও তানভীর হায়দার শাওয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দ্বীপ ঘড়াই, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্নস্তরের রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

Facebook Comments Box