শরীয়তপুর আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ছবিতে পুস্পমাল্য দেয়াসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার (৭ মার্চ) বিকাল ৪ টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপিত আলহাজ্জ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার-এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর হোসেনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি এডভোকেট মির্জা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, সদর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ও জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওনসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন