শরীয়তপুরে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উত্তর বালুচড়া গ্রামে উত্তম চন্দ্র চন্দ’র বাড়িতে অগ্নিসংযোগ ও মন্দির ভাংচুর এর ঘটনাস্থল পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বুধবার (২৮ এপ্রিল) এ পরিদর্শণে যান তিনি।
এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বলেন যে, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে অবগত আছে। দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।
এর আগে ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন।

মন্তব্য করুন