শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।

শুক্রবার ৩০ জুলাই বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানের তত্ত্বাবধানে শরীয়তপুর জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।

এ সময় মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন জাজিরা থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান , ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম রশিদুল বারি , সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ, গোসাইরবহাট থানার ওসি দন্তসহ ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। করোনা পরিস্থিতি শুরু হওয়ার প্রথম থেকেই শরীয়তপুরে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শরীয়তপুর জেলা পুলিশ।

Facebook Comments Box