শরীয়তপুরে জেলা পুলিশ ও পুনাকের আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। “মুজিব বর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১১ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুলিশের আইজিপি’র নির্দেশে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সামাজিক বনায়ন কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক’র প্রধান উপদেষ্টা আইজিপি ডক্টর বেনজীর আহমেদ বিপিএম (বার)।
এ সময় সামাজিক বনায়ন কর্মসূচীতে অংশগ্রহন করেন শরীয়তপুর জেলার পুলিশ বাহিনীর প্রধান পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, পুনাকের সদস্য ডাঃ আফসানা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তৌফিক আহমেদ, ডিআইও-১, আজহারুল ইসলাম ও পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও পুনাকের সদস্যবৃন্দ।
এ ভিডিও কনফারেন্স শেষে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান সকল থানাসহ ১৬টি স্থানে ১৬০টি ফলজ ও ঔষধি গাছ রোপনের উদদ্যোগ গ্রহণ করেন এবং পুলিশ সুপার কার্যালয়ের সামনে ফলজ ও ঔষধি গাছ রোপন করেন।

মন্তব্য করুন