শরীয়তপুর জেলা পুলিশের ২০২১ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় ১০ জানুয়ারী সোমবার দুপুর ১২ টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এসময় জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সাইফুর রহমান পিপিএম শরীয়তপুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, পালং মডেল থানা অফিসার ইনচার্জ আখতার হোসেন, জাজিরা থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, , শরীয়তপুর, নড়িয়া থানা অফিসার ইনর্চাজ অবনী শংকর কর ও পুলিশ সুপারের কার্যালয় অপরাধ শাখা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম সহ শরীয়তপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ প্রমূখ।

Facebook Comments Box