ইভিএম-এর মাধ্যমে সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭ জেলার ন্যায় শরীয়তপুর জেলায় হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শরীয়তপুর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসক(রিটার্নিং অফিসার)।
স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। জেলা রিটার্নিং অফিসার-এর কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জেলা নির্বাচন অফিসার জাহিদ হাসান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে ভোটাররা মোবাইলফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
জেলা পরিষদ নির্বাচনে ভোটের মতোই ভোট হবে। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সিসি ক্যামেরায় নির্বাচন সরাসরি মনিটর করবে কমিশন।’
এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, সংরক্ষিত মহিলা সদস্য পদে ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাবেদুর রহমান খোকা সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ উপজেলায় ২ জন নির্বাচিত হবেন এবং সাধারণ সদস্য পদে ৬ উপজেলায় ৬ জন নির্বাচিত হবেন।
শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৫টি ইউনিয়নের ৯১৫ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬৯৯ ও মহিলা ভোটার ২১৬। নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৭ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৬ জনসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
#

মন্তব্য করুন