শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় ডোমসার বাজারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাউথ আফ্রিকা প্রবাসী, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক কাজী গোলাম মোস্তফা লিটনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মান্নান সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান খান, যুগ্ম আহবায়ক ওয়ালীউল্লাহ খান, বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমান, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম সরদার, বিএনপি নেতা সাংবাদিক ইসহাক মাদবর, যুবদল নেতা সরদার মোঃ নাজমুল হুদা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, বর্তমান সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আঃ সালাম মাঝী, বর্তমান সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন