শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার দাপট। সেই সঙ্গে কমেছে তাপমাত্রা। আর তাতে বেড়েছে শীত। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবারের শীতের মৌসুমে এতটা কুয়াশা ও শীত আগে দেখা যায়নি।
এরই মধ্যে শরীয়তপুর পৌর প্রশাসক পিংকি সাহা শহরের অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
খবর পেয়ে সকাল থেকে অনেক অসহায় মানুষকে পৌরসভার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে পৌর প্রশাসক পিংকি সাহা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে কম্বল বিতরণ করেন।
এসময় পৌর প্রশাসক পিংকি সাহা জানান, জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সোহেল সহ কর্মকর্তা কর্মচারীগণ।

মন্তব্য করুন