মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আসরাফ উদ্দিন। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। দিবসটির আয়োজনের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন ৷ উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক পিংকি সাহা, জেলার সাবেক জামায়েতের আমির মাঃ মোহাম্মদ খলিলুর রহমান, জেলা বিএনপির নেতা ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান মাদবর, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার সহ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন ৷

এই সভায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত মোতাবেক জেলার স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব-স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। এছাড়া সঠিক নিয়মে স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

Facebook Comments Box