ভেদরগঞ্জ উপজেলার দক্ষিন তারাবুনিয়া ইউনিয়নে জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করেছে ইকো ফিস প্রকল্প। বেলা ১১ টায় আফামোল্যার বাজার এলাকায় ২২ টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
জাটকা ও মা ইলিশ রক্ষা অভিযানের সময় মাছধরা থেকে বিরত জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহন করেছে প্রকল্পটি। এছাড়া ইকো ফিস প্রকল্পের আওতায় এ এলাকার ভিন্ন জেলে পরিবারকে হাঁস-মুরগি, শস্য বীজ ও ছাগল বিতন করা হয়েছে।
দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন দর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সামাদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইকো ফিস প্রকল্পের সাইট অফিসার সাইফুল আলম, একাউন্ট অফিসার সাইদুল হক, ওয়াল্ড ফিস প্রকল্পের রিসার্স এসোসিয়েট রাজিব ঘোষ, মৎস্য লিফ শাহ আলম, ইউপি সদস্য আক্কাস বেপারী, হানিফ চোকদার, দেলোয়ার গাজী প্রমুখ।

Facebook Comments Box