গত ২৬ অক্টোবর শুক্রবার আরবান প্রাইমারি হেলথ এন্ড সার্ভিসেস প্রজেক্ট এর চুক্তি স্বাক্ষর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শরীয়তপুর পৌরসভার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন, মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিঃ মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বাংলাদেশ সরকারের পক্ষে ঋনচুক্তি স্বাক্ষর করেন। শহর এলাকায় দরিদ্র জনগোষ্ঠির জন্য স্বাস্থ্য সেবা দিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box