শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পশ্চিম সোনামুখী কুরআনের আলো মাদরাসায় দুই দিনব্যাপী ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার ও শনিবার (২১ ও ২২ নভেম্বর ২০২৫) বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত ধর্মীয় এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হেফাজত ইসলামের তথ্য ও গবেষণা সম্পাদক, জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। দ্বিতীয় দিনের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা, টেকেরহাটের পীর সাহেব হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. মোস্তফা কামাল আইয়ুবী।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম। তিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুরআনের আলো মাদরাসার সেক্রেটারি আলী আজগর কাজী।

ধর্মীয় পরিবেশে দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

Facebook Comments Box