গতকাল ৩০ মার্চ শনিবার শরীয়তপুর ১১৫ নং পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস পুলিশ সুপার নুসরাত লায়লা নিপা, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার হামিদুল হক, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সঞ্জীব কুমার নাগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিবাবকবৃন্দ ও জনসাধারন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার।

Facebook Comments Box