জেলার ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় পানিতে ডুবে আরাফাত রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় ওই এলাকার মডেরহাট বাজারের পুকুরে থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত ডামুড্যা উপজেলার মডেরহাট এলাকার মশিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে দশটায় ওই এলাকার মডেরহাট বাজারের পুকুরে আরাফাত ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় আরাফাত পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box