শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টায় উপজেলা মাঠে ৪নং দঃ ডামুড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে শিশুদের ধারণা দিবেন, কারন আজ যে শিশু শিক্ষার্থীরা পড়া-লেখা করছে তা বঙ্গবন্ধুর কারনেই করতে পারছে, এ বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন না হতো তাহলে আমাদের পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হতো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, উপজেলা আ.লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্ষ্ঠুান শেষে শিশু শিক্ষার্থীদে মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Facebook Comments Box