ডামুড্যা উপজেলায় বিভিন্ন ইউনিয়নের কোভিড-১৯ গণটিকাদান কর্মসুচির শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার ৭ আগষ্ট উপজেলায় ডামুড্যা পৌরসভারসহ বিভিন্ন ইউনিয়নের কোভিড-১৯ এর ৪৮’শ টি টিকা দিয়েছে। এক একটি ওয়ার্ডের ৬শ’টি করে টিকা দেওয়া হবে।

কোভিড-১৯ এর উদ্ভোধনের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ মোস্তফা খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরমেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল ও ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরীফ আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আজগর, এমটিপি (ইপিআই) মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নাছির উদ্দিন, ডামুড্যা ইউনিয়নের স্বাস্থ্য সহকারি মোহাম্মদ রানা মাহমুদ।

ডামুড্যা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম টিপু মাদবর। ডামুড্যা পৌরসভার টিকার কেন্দ্র সাবেক ১নং ওয়ার্ডের বর্তমান ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের আজকের জন্য স্থান ডামুড্যা সরকারি মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে।

#

Facebook Comments Box