শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ডামুড্যা অফির্সাস ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।

সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা, উপজেলার সবাইকে করোনার টিকা গ্রহন করতে উদ্বদ্ধ করা। এছাড়া উপজেলার সার্বিক আইন পরিস্থতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আরও বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুল হক,ডামুড্যা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান, পল্লী শরীয়তপুর জোনাল অফিসের ডিজিএম এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডামুড্যা উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার লিটন মুন্সি, ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যানবৃন্দ, ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেলসহ প্রমুখ।

Facebook Comments Box