শরীয়তপুরের ডামুড্যায় শুরু হওয়া জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
৯ টি দলের অংশগ্রহণের মাধ্যমে সোমবার (৬ আগস্ট) বিকেল ৩ টায় ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দশম শ্রেণির বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা দুই দলের মাধ্যমে খেলা শুরু হয়। খেলা উদ্বোধন করেন, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান উজ্জল সিকদার, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন মোল্লা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর সিকদার।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, ডামুড্যা মুসলিম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মোঃ আলী আজগর, মোঃ আব্দুল মজিদ খান, আসাফুদৌলা রতন, মনোয়ার হোসেন, সেকান্দর আলী, কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি সহ স্কুলের শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।
উক্ত খেলার আয়োজন করেন, ডামুড্যা মুসলিম সরকারী উচ্চ বিদ্যালয়।
Facebook Comments Box

মন্তব্য করুন