গোসাইরহাট উপজেলা সদরের দাশেরজঙ্গল বাজারে শনিবার (২৮ মার্চ) সকালে কোভিড-১৯ প্রতিরোধে জীবানুনাশক কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী। ৩০ জন স্বেচ্ছাসেবী, ছাত্রলীগ, যুবলীগ এ কার্যক্রমে অংশগ্রহণ করে। স্যাভলন, ব্লিচিং পাইডার ও হ্যান্ড র্যাবের মিশ্রণে প্রায় ৩ হাজার লিটার জীবানু নাশক গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক, মাছবাজার, কাঁচাবাজার, বিভিন্ন মুদি দোকানের সামনে, ডিসপেনসারি গুলোর সম্মুখভাগে, পুরো থানা এলাকা যেখানে মানুষের সেবা দেয়া হয় সেই স্থানগুলোতে ছিটানো হয়।
জীবানুনাশক কার্যক্রমের উদ্যোক্তা ও গোসাইরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন বাবলু বলেন, দেশ আজ যে মহামারির মধ্যে আছে সেখানে যুব সমাজের সচেতনতামূলক কাজ করা উচিত বলে মনে করে ৩০ জন স্বেচ্ছাসেবী, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা শরীয়তপুর-৩ আসনের মাননীয় সাংসদ নাহিম রাজ্জাকের কথায় অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থপনায় কাজটা শুরু করলাম। এখানে সমাজের বিত্তবান ব্যক্তি ও বাজারের বড় ব্যবসায়ীগণ সামিল হলে আমাদের কাজগুলো আরও বেগবান হবে বলে আমি বিশ^াস করি।
গোসাইরহাট উপজেলা এসিআই ক্রপ কেয়ারের এসপিও জিল্লুর রহমান সাগর বলেন, এসিআই গ্রুপ এই কার্যক্রমের টেকনিক্যাল সার্পোট দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।
Facebook Comments Box

মন্তব্য করুন