মানুষকে ঘরমুখী করতে সেনাবাহিনীকে সাথে নিয়ে কাজ করছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসন। করোনা সংক্রমন রোধে এবং মানুষকে ঘরমুখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ।
গোসাইরহাট উপজেলা প্রশাসন করোনার সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকলকে ঘরে থাকার নির্দেশনা প্রদান করে যাচ্ছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয় সে অনুরোধ জানানো হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাগেরপাড়া ইউনিয়নের ঢালীরহাট বাজারে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে তাদের মত চলাফেরা করতাছে, কিন্তু মানুষের অসচেতনতার কারণে মানুষকে ঘরমুখি করতে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসনের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের একটি দলকে সাথে নিয়ে উপজেলার সদর থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ও এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে করোনা বিষয়ে সচেনত করেছেন এবং সকল পরামর্শ মেনে চলার জন্য আহবানও জানাচ্ছেন। তারপরেও মানুষের মধ্যে কোন প্রকার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রশাসন চলে যাওয়ার সাথে সাথেই হাট-বাজারগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন বলেন, প্রথম থেকেই জনগণকে সচেতন করে ঘরে রাখার চেষ্টা করছি। কিন্তু সাধারন মানুষ কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন হাট-বাজার গুলোতে সমাবেত হচ্ছে। এছাড়া উপজেলার ইউপি চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ এলাকার হাট-বাজারগুলো বন্ধ করে দেন। তবে প্রশাসনের পাশাপাশি জনগণ সচেতন হলে তবেই এ দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।

Facebook Comments Box