শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের চাহিদা মেটাতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে এসেছেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ও গোসাইরহাট উপজেলা করোনা যোদ্ধা মানবিক ছাত্রলীগ।

একটি মাত্র ফোনকলে গোসাইরহাটে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এর টিম তারই নির্দেশে স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে এবং তা সেটিং করে দিচ্ছেন।
পৌরসভার ৯ টি ওয়ার্ডে ও উপজেলার আটটি ইউনিয়নে তদারকি কমিটি গঠন করা হয়েছে। হটলাইন নাম্বার -হটলাইন;
০১৭১১৫১৯৫০১
০১৭৬৫০১৪৭৩৮ দেওয়া হয়েছে।

ফোনকল পেলেই নাহিম রাজ্জাক এমপির নির্দেশে স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার দ্রুত পৌঁছে দিচ্ছেন রোগীর বাড়িতে।
শনিবার এ প্রসঙ্গে নাহিম রাজ্জাক এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও সামাজিক দায়বদ্ধতায় এ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছি। কারণ আমি বুঝি সাধারন মানুষের একজন মানুষ ও অক্সিজেন এর অভাবে মারা যাবে না।তাই বুঝি এর কষ্টটা। আওয়ামী লীগ সরকার যেকোন দুর্যোগের সময় ও বিপদে মানুষের পাশে থাকে।আমরা ফোন পেলেই আমাদের বিনামূল্যের সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

এ কর্মসূচির উদ্যোক্তা গোসাইরহাট উপজেলার ছাত্র লীগের সভাপতি আজমল হোসেন নয়ন দেওয়ান জানান, জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমে ১২টি অক্সিজেন সিলিন্ডার, ৩০টি ন্যাজাল ক্যানোলা এবং ১০টি নেবুলাইজার রয়েছে। পরে এসব উপকরণ আরও বৃদ্ধি করা হবে। যাতে করোনা আক্রান্ত রোগীরা অক্সিজেন সংকটে না ভোগেন। এ সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪০ জনের একটি স্বেচ্ছাসেবক টিমও গঠন করা হয়েছে।

গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভুট্রু মালত বলেন আমরা সব সময় প্রস্তুতি নিয়ে থাকি, ফোন পাওয়ার সাথে সাথে আমরা আমাদের বিনামূল্যে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছি।

Facebook Comments Box