বৃহস্পতিবার গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা আয়োজন করা হয়। জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে এক যোগে এই উন্নয়ন মেলা উদ্বোধন করেন। উন্নয়ন মেলার এবারের প্রতিপাদ্য বিষয় “উন্নয়নের অভিযাত্রায় অদ্যম বাংলাদেশ”।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উন্নয়ন মেলায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, গোসাইরহাট থানার ওসি সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার বাবু কল্যান কুমার সরকার, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারঃ) দৌলত আহম্মদ চৌঃ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহামন প্রমুখ।

মন্তব্য করুন