বুধবার (১৯ জুন,২০১৯) গোসাইরহাট উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজসেবা কার্যক্রম ও বাস্তবায়ন বিষয়ক এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, কোদালপুর ইউপি’র চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, গোসাইরহাট ইউপি’র চেয়ারম্যান মোঃ মোজ্জাফর সরদার, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ দেলোয়র হোসেন শিকারী, সামন্তসার ইউপি’র চেয়ারম্যান মোঃ আবু কালাম বেপারী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, ইদিলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ এমদাত হোসেন, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কেএম গোলাম মোস্তফা প্রমুখ।

Facebook Comments Box