জাজিরা উপজেলার বড় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত পহেলা মার্চ রবিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক মোঃ দুলাল চৌকিদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম ও কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে মুজিব বর্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সহ-পাঠ ক্রমিক কার্যক্রম অত্যন্ত প্রয়োজন।
বিদ্যালয়টি এ বছর জে.এস.সি পরীক্ষায় জাজিরা উপজেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এজন্য প্রধান অতিথি তার বক্তব্যে প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সবারই ভূয়সী প্রশংসা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন