শরীয়তপুর জেলা জাজিরায় শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর পক্ষ থেকে করোনা প্রতিরোধক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক এস এম আবুল কালাম আজাদ, জাজিরা পৌরসভার প্যানেল মেয়র মোঃ সিরাজ কবিরাজ, শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ মোল্লা, জাজিরা উপজেলার আওয়ামিলীগের উপদেষ্টা রাজ্জাক মাঝি দেলোয়ার শিকদার, শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটি সদস্য সোহেল হাওলাদার, মোঃ আবুল ফকির ছামাদ খান, জাজিরা উপজেলার ছাএলীগের জসিম মোঃ রোমান ও জাজিরা উপজেলার শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর নেত্রীবৃন্দ।
প্যানেল মেয়র সিরাজ কবিরাজ বলেন- শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন বরাবরের মতো দেশের ক্লান্তি লগ্নে শরীয়তপুর জেলার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজ আমার অনেক ভালো লাগছে আপনাদের মতো এইরকম সামাজিক সংগঠন এর সাথে কাজ করতে পেরে। আমি এই সংগঠনের পথচলাকে স্বাগত জানাই।
জাজিরা উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা রাজ্জাক মাঝি বলেন- শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর মতো সামাজিক সংগঠন শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এস এম আবুল কালাম আজাদ কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেশের দুরদিনে সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য।
শরীয়তপুর জেলা শাখা সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ মোল্লা বলেন- আজ সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণা করছে তখন সাধারণ মানুষ গুলো অসহায় হয়ে পরেছে। এ অবস্থায় যদি সামাজিক সংগঠন গুলো সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায় তাহলে কারা এসে দাড়াবে? আপনারা সবাই দোয়া করবেন শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন তাদের সাধ্যমতো আপনাদের পাশে বরাবরের মতোই আসবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন- আমাদের শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ করে থাকি আমাদের সাধ্যমতো। এরই ধারাবাহিক শরীয়তপুর জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটি সমন্বয় সামান্য কিছু দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে আজ জাজিরা পৌরসভার প্যানেল মেয়র সিরাজ কবিরাজ ও আওয়ামী লীগের উপদেষ্টা রাজ্জাক মাঝি এবং যারা যারা আমাদের এই সংগঠনকে সার্বিক সহযোগিতা করেছেন, সবাই কে ধন্যবাদ।
Facebook Comments Box

মন্তব্য করুন