জাজিরায় আশ্রায়ন প্রকল্প-২ পরিদর্শনে গিয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসুচির অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম ‘আস্থা ও স্বস্তির বুথ’ উদ্বোধন করেছেন এবং প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সহায়ত প্রদান করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
সাথে ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া, জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও জাজিরা ইউপি চেরম্যান মাস্টার রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পূর্ব নাওডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম মাদবর. ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল বেপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ৩ আগষ্ট বিকাল ৪ টায় উপজেলার জাজিরা ইউনিয়নের মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্পে তিনি এ বুথ উদ্বোধন করেন। কোভিড-১৯ টিকাদান কর্মসুচির অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রমে শরীয়তপুর জেলা প্রশাসনের এটি একটি মহৎ উদ্যোগ।
মুজিববর্ষ উপলক্ষে জাজিরা ইউনিয়নের ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পে ভূমি ও গৃহহীন ২৪ টি পরিবারের জন্য ২৪টি পাকা ঘর নির্মাণ করে সরকার। এই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যসম্মত সেনিটেশন সহ সকল সুযোগ সুবিধার ব্যাবস্থা রয়েছে।
ইকবাল হোসেন অপু এমপি ওই আশ্রায়ন প্রকল্পের স্বচক্ষে দেখে পরিদর্শনে করেন। তিনি ঘুরে ঘুরে প্রতিটি ঘরের নির্মান কাজের লক্ষ করে সন্তুস্টি প্রকাশ করেন।

মন্তব্য করুন