জাজিরা উপজেলার পূর্ব নাওডোবায় সাত্তার মাদবরের হাট বায়তুল ফালাহ্ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়।
গতকাল ৩০ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে সবর আলী মাদবরের সভাপতিত্বে মসজিদের উদ্বোধন করেন, নেছার উদ্দিন মাদবর।
এ সময় উপস্থিত ছিলেন, হাজী আ: জাব্বার মাদবর, মোসলেম মাদবর, আ: লতিফ ফকির, বাচ্চু মাদবর, মোখলেছ মাদবর, তাজুল মাদবর, মো: কাশেম বেপারী, বাদশা মাদবর, আলী হোসেন মাদবরসহ স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য মুসল্লীগণ।
মসজিদের ইমাম ও খতিব মুফতি ইবরাহীম জুম্মার নামাজ পরিচালনা শেষে মুসলিম উম্মাহসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করেন।

মন্তব্য করুন