শরীয়তপুরের জাজিরা উপজেলার ছোট কৃষ্ণনগর এলাকা থেকে দুজনকে ৪শ পিস ইয়াবাসহ আটক করেছে জাজিরা থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার বিকাল ৪ টায় জাজিরা থানা পুলিশের একটি দল জাজিরার ছোট কৃষ্ণনগর এলাকার লিটন শেখের বাড়িতে অভিযান চালায়।

এসময় লিটন শেখ ও হুকুম আলী মাদবর বাড়ির পেছনের দিক দিয়ে দৌরে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদেরকে দৌড়ে ধরতে সক্ষম হয়। তাদের নিকট থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

জাজিরা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে আটককৃতদের নামে।

আটকৃতরা হলেন ছোট কৃষ্ণনগর এলাকার মৃত জুলহাস শেখের পুত্র লিটন শেখ (৩৬) ও আহমদ মাদবরের পুত্র হুকুম আলী মাদবর (৪৭)।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা ওসি বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার, এএসআই বাদল, এএসআই আতিক ও এএসআই হামিদুর রহমানের একটি দল জাজিরা থানা থেকে বড় কৃষ্ণনগর এলাকায় বিকাল ৪ টার সময় অভিযান চালিয়ে দু’জ মাদক ব্যবসায়ীকে আটক করে ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে। এদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box