বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ কর্মসুচির লক্ষ্যে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পিকেএসএফ এর সহযোগিতায় ও নড়িয়া উন্নয়ন সমিতি নুসার বাস্তবায়নে নুসা মাল্টিডাইমেনশনাল ট্রেনিং কমপ্লেক্সে বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কীল ফর এমপ্লোয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সীপ) এর আইটি সাপোর্ট সার্ভিস ব্যাচ-০১ এর তিন মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমীন।
নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এন,পি,আইর ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ খালেদ শওকত আলী।
ডাঃ খালেদ শওকত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাব কাউকে বেকার থাকতে দেবনা।
প্রধান অতিথি সানজিদা ইয়াছমীন বলেন, কারিগরি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারগরি শিক্ষা যার আশে সে একজন প্রতিষ্ঠান। প্রশিক্ষণ শেষে আপনারা যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন আশা করি।
প্রশিক্ষণ কোর্সে যে সকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে মোবাইল সার্ভিসিং, ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিকেল ওয়ার্কস ও আইটি সাপোর্ট সার্ভিস।
নুসার সহকারি পরিচালক কবির হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন, নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু, সমন্বয়কারী ফারুক হোসেন, দবির হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box