শরীয়তপুর পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাইফুর রহমান রাজ্জাক এর উদ্যোগে গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ টায় চিকন্দী ফুড পার্ক রেস্টুরেন্টে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম কোতোয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, গাইনী সমস্যার জন্য সিজার করতে হয়। সিজার করতে গেলে শরীয়তপুরের যে কোনো ক্লিনিকে গেলে ওষুধপত্র মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা লেগে যায়। এই জায়গা থেকে পৌরসভার গরিব দুঃখী মা বোনরা যাতে চিকিৎসা খরচে সাশ্রয় লাভ করতে পারে। তাই আমি বিদেশে ঘুরে ঘুরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ‘আরবান প্রাইমারী হেলথ প্রকল্প’ নামে একটি প্রজেক্ট আমার পৌরসভায় নিয়ে এসেছি। এই প্রকল্প দানকৃত সম্পত্তিতে প্রতিষ্ঠিত হবে। এখানে ৬ তলা বিশিষ্ট আধুনিক হাসপাতাল হবে। যেখানে লিপ্ট থাকবে ও এসি রুম থাকবে। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এডিবি আমাদেরকে এজন্য অর্থ সহায়তা দিবে। এ জায়গা যিনি দান করেছেন তিনি হলেন মোঃ মাস্টার হাতেম ঢালী। তিনি এ হাসপাতাল করার জন্য ১৫ শতাংশ জমি দান করেছেন। আমরা দুই থেকে তিন মাসের মধ্যেই কাজটা শুরু করব।

Facebook Comments Box