১১ মার্চ বুধবার করোনা ভাইরাস আতংকে কেউ যাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বা এ সংশ্লিষ্ট পণ্যের অবৈধ মজুদ বা মূল্যের কারসাজি না করতে পারে এ উপলক্ষ্যে শরীয়তপুর জেলার ঔষধ ব্যবসায়ী সমিতির সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুজন কাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অবৈধভাবে মাস্কসহ অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধি না করতে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শরীয়তপুর জেলার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান।
এ সময় সভায় শরীয়তপুর এর ঔষধ ব্যবসায়ী ও ফার্মেসি মালিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box