করোনা সংকটে কর্মহীন হতদরিদ্রদের মাঝে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন রিকশা, ভ্যান চালক এবং দরিদ্র লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রশাসন ও ছাত্রলীগ।
শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে শরীয়তপুর জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সদর উপজেলার রুদ্রকর, চিতলিয়া, ডোমসারসহ কয়েকটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি চাল ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ।
এদিকে, শরীয়তপুর পৌরসভার কোর্ট এলাকায় বিভিন্ন রিকশা-ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শরীয়তপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবাহক মো. আসাদুজ্জামান এরশাদ।
এছাড়া, নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান সাগরের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘড়িষার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২’শ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, শরীয়তপুরে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে রাস্তাঘাট ও অলিগলিতে জিবানুনাশক স্প্রে করা হচ্ছে। শরীয়তপুর পৌরসভা, জেলা পুলিশ, সেনাবাহিনী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক শিকদারের পক্ষ থেকে বিভিন্ন হাটবাজার ও শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে স্প্রে করতে দেখা গেছে। গেল ২৪ ঘন্টায় আরো ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকান নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩’শ ৪২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন