করোনা সংক্রমণ প্রতিরোধে ২’শ শ্রমজীবী ও অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, প্রবীণ হিতৌষী সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ বেপারী।
সোমবার (৩০ মার্চ) সকাল ৯ টা থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক কর্মীদের মাধ্যমে পথচারী, অটো-সিএনজি চালক, দিনমজুর ও অসহায়দের মাঝে মুড়ি, বিস্কুট, আলু, ডাল, তেল ও সাবানসহ অন্যান্য খাদ্য উপকরণ ও সচেতনমূলক লিফলেট বিতরণ করেন এ সমাজসেবক। এছাড়া ২৬ মার্চ থেকে তারা এ ত্রাণ সহায়তা দিয়ে আসছিলেন। এ বিতরণের সময় এছাড়াও উপস্থিত ছিলেন, বাসশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এলিম পাহাড়, আনসার সদস্য হারুন অর রশিদ, মো: আলী সরদার ও আ: রশিদ খানসহ অনেকে।
এ বিষয়ে আব্দুস সামাদ বেপারী জানান, যে কোনো দুর্যোগে গরিব ও মেহেনতি মানুষের পাশে ছিলেন এবং আছেন। কোনো গরিব ও দিনমজুর যেন না খেয়ে কষ্ট না পায়। তারই ধারাবাহিকতায় করোনা দুর্যোগে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি।
Facebook Comments Box

মন্তব্য করুন