শরীয়তপুরে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পরা ১ হাজার ২ শত জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত আসনের এমপি পারভিন হক সিকদার। মঙ্গলবার (৩১ মার্চ) তাঁর নিজ এলাকা কার্তিকপুর ও সখিপুর, নড়িয়া, ভেদরগঞ্জ, শরীয়তপুর সদরের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি যেয়ে অসহায়, ভ্যান চালক, রিকশা চালক, দিনমজুরদের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন তার বিশেষ কর্মী সমর্থকদের নিয়ে গঠিত টিম।
বিশেষ এই টিম প্রধান সজল সিকদার বলেন, সংরক্ষিত আসনের মাননীয় এমপি পারভিন হক সিকদারের পক্ষে আমরা কয়েকটি টিম গরীব দুঃখী, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি, যতদিন করোনা ভাইরাসের জন্য মানুষকে হোম কোয়ারেন্টেইনে থাকতে হচ্ছে, যতদিন গরীব খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারবে না ততদিন আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ চালিয়ে যাবো। তিনি আরো বলেন, মাননীয় এমপি পারভিন হক সিকদার বলেছেন একজন লোকও যেনো অনাহারে না থাকে আমরা সেই ব্যবস্থা করবো, আমি এই খাদ্য গরীবদের মাঝে বিতরণ করছি, কে কোন দল করে বা কোন মতের তা কোনো বিষয় নয়, যারা সত্যিকার অর্থে অসহায় তাদের জন্যই এটা আমার পক্ষ থেকে উপহার। এটাকে কেউ ত্রাণ ভাববেন না।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: মানিক মোল্যা, আমরা মুক্তি যোদ্ধা সন্তান জেলা কমিটির সাধারন সম্পাদক শাহ আলম খান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান কার্যকরী সদস্য ও নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি রতন মাহমুদ এবং অন্যান্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।
Facebook Comments Box

মন্তব্য করুন