বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে শনিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় আংগারিয়া ফুটবল ক্লাব(এফ সি)’র সহযোগিতায় শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ-এর নেতৃত্বে মুন্সিরহাট বেদে পল্লীতে সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও বিজ্ঞ জিপি এডভোকেট আলমগীর মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, শরীয়তপুর পৌরসভা যুবলীগের প্রচার বিষয়ক সম্পাদক অনু চৌধুরী ও শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন