জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করলেন শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার জাতীয় শ্রমিকলীগের নব-গঠিত কমিটির সদস্যরা। শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি’র নির্দেশনায় ও ডামুড্যা উপজেলার জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেন। শরীয়তপুর জেলার জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ওয়াদুদ সরদার, সদস্য সচিব আলমগীর হাওলাদার ,সদস্য ইচহাক মিয়া কানু সিকদার ও ডামুড্যা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি কালাম চৌকিদার ও সাধারণ সম্পাদক মজিবর সরদার এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে ডামুড্যা উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ পুস্প স্তবক অর্পণ করেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।পরে ডামুড্যা উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব-গঠিত কমিটির সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য দোয়া করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আধুনিক শরীয়তপুরের রুপকার মরহুম জাতীয় বীর আব্দুর রাজ্জাক এবং শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, উপজেলার শ্রমিকলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ, ডামুড্যা উপজেলার প্রতিটি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপিত ও সাধারণ সম্পাদকবৃন্দ ও ডামুড্যা উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

Facebook Comments Box