‘খেলাধুলার মানোন্নয়ন ও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে’ মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবীতে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহীদ মকবুল স্মৃতি সংঘ ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর নামকস্থানে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ মাতুব্বর, শহীদ মকবুল স্মৃতি সংঘের সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান লাবু, শিক্ষক মোঃ আজিজুল শরিফ, মোঃ ইরান সরদার, মোঃ মজিবর রহমান, মোঃ মন্নান তালুকদার, সৈয়দ পান্নু, মোঃ মতিন মোল্লা, মোঃ সোবহান তালুকদার, মোঃ লিটন সরদার, মোঃ লিয়াদ ফকির, সানি, মোঃ রুবেল সরদার, মোঃ খায়রুল ইসলাম, মোঃ জালাল হাওলাদার, মোঃ হেদায়েত হাওলাদার ও মোঃ আমিনুল ইসলাম সরদার প্রমুখ। গোপালপুরে মিনি স্টেডিয়াম দ্রুত নির্মান করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মন্তব্য করুন