মিথ্যা, সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে ঝালকাঠির দুই সাংবাদিক জামিন লাভ করেছেন। ১৬ এপ্রিল বিকেলে আদালত আগামী ৩ সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন এই জামিন প্রদান করেন। হাইকোর্টের বিচারক জাহাঙ্গীর হোসাইন ও মো: রিয়াজ উদ্দিন খানের যৌথ বেঞ্চ এই আদেশ দেন।
জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি জেলা সহ-সভাপতি, মোহনা টিভি ও আলোকিত বাংলাদেশ’র প্রতিনিধি রুহুল আমিন রুবেল, দৈনিক ভোরের সময়’র প্রতিনিধি বশির আহম্মেদ খলিফা।
সম্প্রতি ঝালকাঠির স্কুল শিক্ষকদের পাঠদান ও স্কুলে অনিয়ম, নানা দূর্ণীতি বিষয়ক সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভাটারাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক হয়রানীর উদ্দেশ্যে ঝালকাঠি থানায় একটি সাজানো-মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আইন উপদেষ্টা এডভোকেট কাওসার হোসাইন।

মন্তব্য করুন